মূল অংশে যান
সূরা ১০৯ · ৬ আয়াত · মাক্কী

Al-Kaafiroon

الكافرون

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. পৃষ্ঠা ৬০৩

    قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ

    বলুন, ‘হে কাফিররা!

  2. لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

    ‘আমি তার ‘ইবাদাত করি না যার ‘ইবাদাত তোমরা কর [১]

  3. وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

    এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি [১],

  4. وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

    এবং আমি ‘ইবাদাতকারী নই তার যার ‘ইবাদাত তোমরা করে আসছ।

  5. وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

    এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী হবে না যাঁর ‘ইবাদাত আমি করি,

  6. لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ

    তোমাদের দীন তোমাদের, আর আমার দ্বীন আমার [১]।’

অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria. Bengali Translation of Dr. Abu Bakr Muhammad Zakaria সংস্করণ ১.১.১, ২০২১-০৫-২২। QuranEnc.com

৬ আয়াত

আরবি: তানযীলের উসমানী পাঠ, সংস্করণ ১.১। উৎস: tanzil.net