মূল অংশে যান
সূরা ১ · ৭ আয়াত · মাক্কী

Al-Faatiha

الفاتحة
  1. পারা ১পৃষ্ঠা ১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    রহমান, রহীম [১] আল্লাহ্‌র নামে [২]

  2. ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

    সকল ‘হাম্‌দ’ [১] আল্লাহ্‌র [২] , যিনি সৃষ্টিকুলের [৩] রব [৪],

  3. ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    দয়াময়, পরম দয়ালু [১],

  4. مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

    বিচার দিনের মালিক [১]।

  5. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

    আমরা শুধু আপনারই ‘ইবাদাত [১] করি [২], এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি [৩],

  6. ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

    আমাদেরকে সরল পথের হিদায়াত দিন [১]

  7. صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

    তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন [১], যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি [২] এবং যারা পথভ্রষ্টও নয় [৩]

অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria. Bengali Translation of Dr. Abu Bakr Muhammad Zakaria সংস্করণ ১.১.১, ২০২১-০৫-২২। QuranEnc.com

৭ আয়াত

আরবি: তানযীলের উসমানী পাঠ, সংস্করণ ১.১। উৎস: tanzil.net