মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস · হাদীস নং ২৯৬৭

আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا».
সাহল ইবনু সা’দ আস-সায়েদী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতে তোমাদের কারো এক চাবুকের জায়গা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর পথে সকাল বা সন্ধ্যায় একজন বান্দার বের হওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।"
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে, মুসলিমদের সুরক্ষার স্বার্থে আল্লাহর জন্য এক দিন মুসলিম ও কাফেরদের মাঝখানের স্থানকে আঁকড়ে থাকা দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম। জান্নাতে আল্লাহর পথে যে চাবুক দিয়ে জিহাদ করা হয় তার জায়গা দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম। আর দিনের শুরু থেকে দুপুরের সালাত শুরু হওয়া পর্যন্ত অথবা দুপুর থেকে রাত পর্যন্ত আল্লাহর পথে একবার ভ্রমণ করার প্রতিদান ও সাওয়াব দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম।

শিক্ষা
  1. আল্লাহর জন্য ভূমি রক্ষা করার ফযীলত, কারণ এতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া জড়িত এবং এর ফলে আল্লাহর বাণী বুলন্দ করা এবং তাঁর দীনকে সাহায্য করা হয়। সুতরাং একদিনের প্রতিদান সমগ্র পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।
  2. পরকালের তুলনায় এই পৃথিবীর তুচ্ছতা; কারণ জান্নাতের চাবুকের স্থান পৃথিবী এবং এর মধ্যে থাকা সবকিছুর চেয়ে উত্তম।
  3. আল্লাহর পথে জিহাদের ফযীলত এবং এর প্রতিদানের মাহাত্ম্য; কারণ একবার প্রাতঃভ্রমন অথবা একবার সন্ধ্যা ভ্রমন পৃথিবী এবং এর মধ্যে থাকা সবকিছুর চেয়ে উত্তম।
  4. তাঁর এই উক্তি: "আল্লাহর সন্তুষ্টির জন্য" আন্তরিকতার গুরুত্ব নির্দেশ করে এবং এর উপরই পুরষ্কার নির্ভরশীল।
সূত্র

صحيح البخاري (4/ 35) (2892). صحيح مسلم (3/ 1500) (1881). تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام (ص739).

HadeethEnc.com-এ এই হাদীস
সৎকাজের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com